
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম,রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসো সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগতরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন।কর্মসূচি চলাকালে ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম বন্দরের সরকারি কর্মকর্তা ও এলাকার কৃতি সন্তান হাজি মোহাম্মদ নুরুল আবচার। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং আয়োজকদের কাছ থেকে কর্মসূচির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের উৎসাহিত করেন।এ সময় ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন ও ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব আবদুল মান্নান ক্যাম্প পরিদর্শন করেন। তাঁরা চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম ঘুরে দেখেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং আয়োজকদের উৎসাহ দেন। স্থানীয় পর্যায়ে মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মিনহাজুল আবেদিন। তিনি আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেন। অন্যদিকে মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স কর্মসূচির রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সহযোগিতা করে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, তরুণসহ এলাকার বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেন।সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় সিনিয়র মুরব্বি, শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরিদর্শন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় তাদের উৎসাহিত করেছে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানা এবং প্রয়োজনের সময়ে রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি সফল করতে চিকিৎসক, রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সহযোগিতাকারী স্বেচ্ছাসেবক, পাঠাগারের সদস্য এবং বিভিন্নভাবে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
প্রতিনিধির নাম 

























