
মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি বিশেষ অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ ১২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুজন আসামিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্য:
১নং আসামী: মো: আশা (৪২), পিতা- মৃত জলিল মন্ডল, মাতা- হালিমা খাতুন, সাং- দৌলতদিয়ার মাঝেরপাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ০২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
২নং আসামী: মোঃ শওকত আলী (৬০), পিতা- মৃত মিনাজ উদ্দিন, মাতা- দাসী খাতুন, সাং- ছোট শলুয়া, ইউপি- তিতুদহ, থানা- দর্শনা, উপজেলা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়:
প্রথম আসামির দণ্ড:
০১নং আসামী মো: আশার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দ্বিতীয় আসামির দণ্ড:
০২নং আসামী মোঃ শওকত আলীকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে বিচারক তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকপাচর ও এর অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলার এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিনিধির নাম 

























