০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় বালুখালী খালের পাড়ে এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তি আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে পানিতে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের চেষ্টা করেন।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তাদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা সাইফুল ইসলামকে আটক করেন। আটক সাইফুল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজীপাড়ার বাসিন্দা।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১

Update Time : ০৪:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬