Update Time :
০৮:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
১২১
Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটি আসনের সংসদ সদস্য থাকতে পারেন। তাই তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি নির্বাচন কমিশনকে লিখিতভাবে ছেড়ে দেন। এ কারণে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী, তা নিয়ে চলছে নানা আলোচনা।
বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পান প্রায় ৯৭ হাজার ৬২৬ ভোট।১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।