
কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউপির ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছেন আমিরাবাদ ইউনিয়নের মতোয়াল্লী বাড়ির মৃত্যু ইদ্রিস বেন্ডারের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাতীয়তাবাদী বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জনাব আতিকুর রহমানের নাম লোকমুখে শুনা যাচ্ছে। ইতিমধ্যে
বিভিন্ন চায়ের দোকানে যাদের কে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন বলে শুনা যাচ্ছে তাদের মধ্যে আতিকুর রহমানের নাম বেশ আলোচনায় রয়েছে। দোকানেও বিভিন্ন মহলায় এমন গুঞ্জন শুনা যাচ্ছে। নির্বাচন নিয়ে আতিকুর রহমানের সাথে কথা হয়, তিনি হেসে হেসে বললেন, জনগণের সমর্থন, ভালবাসা পেলে আগামী নির্বাচনে অবশ্যয় প্রথম বারের মত মেম্বার পদে নির্বাচন করব ইনশাল্লাহ। জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে প্রথম বারের মত নির্বাচন করব বলে আশা করছি। বিভিন্ন সামাজিক ও জাতীয়তাবাদী দল বিএনপির কাজ করার সুবাধে আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় পাড়ায় মহল্লায় যাওয়ার সুযোগ হয়েছে। মেম্বার না হয়ে ও বেশ বিচার-শালিসী কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি শুধু তাই নয় নিজ আর্থিক তহবিল থেকে এলাকাবাসীকে সাহায্য সহযোগিতা করেছি।১নং ওয়ার্ডের জনগণের অনেক ভালবাসা নিয়ে অনেক কাজ করছি।
তাই আমার ১নং ওয়ার্ডের জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা যদি চাই আমি ১নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করি তাই আমি প্রথম বারের মত মেম্বার নির্বাচন করব, তবে এখনো পুরোপুরো সিদ্ধান্ত নিইনি। সামনে দেখা যাক, পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাতে পারবেন তিনি।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রতিনিধির নাম 

























