
মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক,
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোমিনপুর শিমুলতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাটগ্রাম ওয়ালটন শো- রুমের ম্যানেজার রফিকুজ্জামান পলাশ ( ৩৭) নামের এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওয়ালটন কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দিঘদিন উ দায়িত্ব পালন করছেন।
আজ সকাল ১১টার দিকে ওয়ালটন প্লাজার শোরুমের কাজে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি।
পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সাথে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, নিহতের পরিবারের লোকজন এবং শোরুমের লোকজনের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধির নাম 





















