Update Time :
০৭:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
২১৩
Time View
শাসকগোষ্ঠীর হাতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়নের ঘটনা বিভিন্ন দেশে সাধারণ চিত্র। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশে এসব ঘটনা প্রায়ই ঘটছে। এই খড়্গ ও দমন-পীড়ন থেকে বাঁচতে অনেক নেতাই পাড়ি জমান বিদেশে। স্বেচ্ছা বা জোরপূর্বক নির্বাসনে গিয়ে কেউ কেউ ফেরেন বীরের বেশে, বসেন মসনদে।
পৃথিবীতে এমন অনেক নেতা আছেন যারা রাজনৈতিক পরিস্থিতি বা সামরিক অভ্যুত্থানের কারণে দেশত্যাগে বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। আবার অনেকে বছরের পর বছর কারাগারে বন্দি ছিলেন। তাদের মধ্যে সর্বশেষ বীরদর্পে দেশে ফিরে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেই তিনি অভূতপূর্ব সংবর্ধনা পান। এরপর মাত্র দেড় মাসের প্রচেষ্টায় তিনি তার দলকে এনে দিয়েছেন ভূমিধস বিজয়। তার ঘুরে দাঁড়ানোর লড়াই কেমন ছিল, একটু দেখে নেওয়া যাক।