০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম ওয়ালটন শো_ রুমের ম্যানেজার ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত

‎মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক,
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোমিনপুর শিমুলতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাটগ্রাম ওয়ালটন শো- রুমের ম্যানেজার রফিকুজ্জামান পলাশ ( ৩৭) নামের এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

‎জানা গেছে, নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওয়ালটন কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দিঘদিন উ দায়িত্ব পালন করছেন।

‎আজ সকাল ১১টার দিকে ওয়ালটন প্লাজার শোরুমের কাজে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি।

পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সাথে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

‎হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, নিহতের পরিবারের লোকজন এবং শোরুমের লোকজনের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাটগ্রাম ওয়ালটন শো_ রুমের ম্যানেজার ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত

Update Time : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬