০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন কর্মসূচি

মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি!!

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন সাবিনা ইয়াসমিন নামে এক তরুণী। এদিকে প্রেমিকার আগমনের খবর পেয়ে ঘর ছেড়ে পালিয়েছেন প্রেমিক সোহাগ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেন্দ্রনগর ইউনিয়নের বতুয়াতুলি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সোহাগ হোসেনের সাথে গত ২ বছর ধরে সাবিনা ইয়াসমিনের গভীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সোহাগ কালক্ষেপণ শুরু করেন। নিরুপায় হয়ে সাবিনা ইয়াসমিন গত দুই দিন আগে সোহাগের বাড়িতে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ভুক্তভোগী তরুণী সাবিনা জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহাগ তার সাথে দীর্ঘ সময় ধরে সম্পর্ক বজায় রেখেছেন ও তার সাথে শারীরিক সম্পর্ক করে আসছেন। এখন তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়েই তাকে এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও জানান, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এই বাড়ি ছাড়বেন না তার জীবন সে নিজেই শেষ করবেন।

এদিকে, অনশনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেমিক সোহাগ হোসেন বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছেন। সোহাগের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বতুয়াতুলি এলাকায় উৎসুক জনতা বিষয়টি নিয়ে ভিড় করছেন এলাকায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে কিন্তূ তার পরিবার সারা দিচ্ছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন কর্মসূচি

Update Time : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬