০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎ কাজিপুরে ইয়াবা ট্যাবলেট সেবীকে কারাদন্ড

‎কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার সোনামুখী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
‎জানা যায়, স্থানীয় মাদকবিরোধী সচেতন তরুণরা ভানুডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. সেজাব আলী (৩০)-কে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশকে খবর দেন।
‎পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে তার কাছ থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎এ সময় উদ্ধারকৃত ইয়াবা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎স্থানীয় প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

‎ কাজিপুরে ইয়াবা ট্যাবলেট সেবীকে কারাদন্ড

Update Time : ০৩:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬