
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,জাতীয় যুবশক্তি এনসিপি (Ncp) এর ইঞ্জিনিয়ার মোশারফ আদনান। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইঞ্জিনিয়ার মোশারফ আদনান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,জাতীয় যুবশক্তি এনসিপি (Ncp) এর মোশাররফ আদনান তরুণদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি উল্লাপাড়ার সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান ব্যক্ত করে ইঞ্জিনিয়ার মোশারফ আদনান বলেছেন,”উল্লাপাড়াকে একটি আধুনিক,বৈষম্যহীন এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমি এই উপজেলার সেবা করতে চাই। দলমত নির্বিশেষে উল্লাপাড়ার সর্বস্তরের জনগণ আমার শক্তির উৎস।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ইঞ্জিনিয়ার মোশারফ আদনানের মতো একজন শিক্ষিত ও পেশাজীবী তরুণ নেতা নির্বাচনী মাঠে আসায় উল্লাপাড়ার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
প্রতিনিধির নাম 



















