০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মোশারফ আদনানের নাম ঘোষণা

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ‎ ‎আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,জাতীয় যুবশক্তি এনসিপি (Ncp) এর ইঞ্জিনিয়ার মোশারফ আদনান। ​তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ​ইঞ্জিনিয়ার মোশারফ আদনান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,জাতীয় যুবশক্তি এনসিপি (Ncp) এর মোশাররফ আদনান তরুণদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি উল্লাপাড়ার সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ​চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান ব্যক্ত করে ইঞ্জিনিয়ার মোশারফ আদনান বলেছেন,”উল্লাপাড়াকে একটি আধুনিক,বৈষম্যহীন এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমি এই উপজেলার সেবা করতে চাই। দলমত নির্বিশেষে উল্লাপাড়ার সর্বস্তরের জনগণ আমার শক্তির উৎস।”​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ইঞ্জিনিয়ার মোশারফ আদনানের মতো একজন শিক্ষিত ও পেশাজীবী তরুণ নেতা নির্বাচনী মাঠে আসায় উল্লাপাড়ার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মোশারফ আদনানের নাম ঘোষণা

Update Time : ০৩:১২:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬