০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে- তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

জুয়েল রানা মধুপুর প্রতিনিধি

হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার টাঙ্গাইলের মধুপুরে একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, স্টার্টআপ কোম্পানি গঠনের মাধ্যমে সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং খাল খননসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফকির মাহবুব আনাম আরও বলেন, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) বাসীকে শান্তিতে রাখতে চাই এবং একে একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি বরদাশত করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে- তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

Update Time : ১১:২০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬