
মিজানুর রহমান,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্য সচিব রোকন উদ-দৌলা রুবেলের স্বাক্ষরিত এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত ৮টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবেরা হলেনঃ- স্বর্ণগ্রাম ইউনিয়ন বিএনপি: আব্দুল আজিজকে আহ্বায়ক এবং সুজাউদ্দৌলা সুজা সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি: সিরাজুল ইসলাম সাজু আহ্বায়ক এবং মো. আইনুল হক সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। দেউলী ইউনিয়ন বিএনপি: আজমল হোসেন সবুজকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে কমিটি গঠিত হয়েছে। রহবল ইউনিয়ন বিএনপি: ওসমান গণি আকন্দকে আহ্বায়ক এবং মোতাসিন বিল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি: আব্দুল ওয়ারেস আকন্দকে আহ্বায়ক এবং আবু সাঈদকে সদস্য সচিব করা হয়েছে। জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি: সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মোতালিব মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন বিএনপি: আঃ মান্নানকে আহ্বায়ক এবং কামরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। মোকামতলা ইউনিয়ন বিএনপি: বুলবুল আহমেদ বুলু আহ্বায়ক এবং নাজমুল হুদা শাকিল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এদিকে, ইউনিয়নগুলোর এসব নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ার পর থেকেই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্ব, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে প্রতিটি ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। তাদের হাত ধরেই তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
প্রতিনিধির নাম 



















