০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক জরুরি সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১০ সদস্যবিশিষ্ট এই উপজেলা নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
​কমিটিতে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদারকে সভাপতি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বশিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
​কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অনুপম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদিকা অনিন্দিতা রানী। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মহিবুল্লাহ সিফাত এবং সাধারণ সদস্য হিসেবে সুমাইয়া শারমীন ও মোঃ মেহেদী হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যই স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) হিসেবে কর্মরত।
​নবনির্বাচিত সভাপতি ননী গোপাল মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বশির জানান, মাঠ পর্যায়ে কৃষি উন্নয়ন, কৃষকের সেবা নিশ্চিতকরণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের পারস্পরিক ঐক্য ও পেশাগত স্বার্থ সুরক্ষায় এই কমিটি সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

Update Time : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬