
খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি ;
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল সদর উপজেলার ৮ নম্বর কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ইউনিয়নের মানুষের মধ্যে তিনি পরিচিত মুখ বলে দাবি করছেন তার সমর্থকেরা।
রবিউল ইসলাম রবি বিশ্বাসের সমর্থকদের ভাষ্য, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রেখে আসছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে কলোড়া ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ভোটাররা বলছেন, যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে ভূমিকা—এসব বিষয় বিবেচনা করেই তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে চান।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা থাকছেন এবং ভোটের সমীকরণ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।
প্রতিনিধির নাম 



















