
ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা
যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সভাপতি, বরিশালের কৃতি সন্তান জনাব হাবিবুর রহমান সেলিম রেজাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিমানবন্দর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ অভিনন্দন বার্তা প্রদান করা হয়।
দীর্ঘ ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি ও মহানগর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে হাবিবুর রহমান সেলিম রেজার গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীরা বলেন, “নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপিতে জনাব হাবিবুর রহমান সেলিম রেজার কোনো বিকল্প নেই।”
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর নীতি ও আদর্শের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে উপস্থিত নেতাকর্মীরা আরও বলেন, অতীতের আমেরিকার দীর্ঘ ১৬ বছরের পথচলার মতোই আগামী দিনেও তারা আজীবন তাঁর পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।
হাবিবুর রহমান সেলিম রেজার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের প্রাঙ্গণ নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। এই সময় মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
প্রতিনিধির নাম 



















