১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় পিস্তল গুলিসহ নারী গ্রেপ্তার স্বামী পলাতক

​[​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুযোগ বুঝে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যান।
​রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
​পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠ বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
​অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন ও তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
​ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাজশাহীর বাঘায় পিস্তল গুলিসহ নারী গ্রেপ্তার স্বামী পলাতক

Update Time : ১১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬