১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরাল ৫৩ বিজিবি

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের হাতে জীবিত উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর যাত্রীরা নিখোঁজ হন।
পরে বিষয়টি জানতে পেরে সীমান্তে দায়িত্ব পালনরত ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন) বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের খান্দুয়া ক্যাম্প থেকে জানানো হয়, নৌকাডুবির ঘটনায় ১০ বাংলাদেশি যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
এরপর উদ্ধারকৃত বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ৫৩ বিজিবির ফরিদপুর বিওপি কমান্ডার ও বিএসএফের খান্দুয়া ক্যাম্প কমান্ডারের মধ্যে রাত ৯টা ৫৫ মিনিটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে ১০ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার হওয়া সবাইকে তাদের নিকট আত্মীয় মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর (বকরী পাড়া) গ্রামে।
এদিকে একই গ্রামের মো. মোস্তফা (৬০), পিতা মৃত আলতাব হোসেন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় তৎপরতা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরাল ৫৩ বিজিবি

Update Time : ০৪:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬