০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবি আখ খেতে যুবকের লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগরে আখ খেতে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক তমেজুল ইসলাম (৪৫) উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামের মৃত আব্দুল রউফের ছেলে। শনিবার সকালে স্থানীয়রা আখ খেতে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত তমেজুলের শশুর বাড়ী দিনাজপুরের বিরামপুর উপজেলায়। স্ত্রীর সঙ্গে রাগ করে গতকাল রাতে শশুর বাড়ি থেকে নিজ বাড়ীতে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি। রাতের কোন এক সময় বীরনগর স্কুলপাড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পাকা সড়কের পাশে আখ খেতে লাশ ফেলে যায়। এসময় সন্ত্রাসীরা তার মোটরসাইকেল ও স্মার্ট ফোন নিয়ে যায়। নিহত তমেজুলের পরিবার জানায়, রাতে একাধিক বার মোবাইলে ফোন করলেও ফোন ধরেনি তবে রাত ৩’টার পর ফোন বন্ধ পাওয়া যায়। এক সপ্তাহ পরেই তমেজুলের কুয়েত যাওয়ার কথা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারনে হত্যার ঘটনা ঘটেছে।

আকতার হোসেন বকুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাঁচবিবি আখ খেতে যুবকের লাশ উদ্ধার

Update Time : ১০:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬