০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ মনিরামপুর সমিতির ডিজিটাল প্লাটফর্ম উদ্বোধন ত্রান ও মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে দুই কমিটি গঠন

মাসুদ রায়হান স্টাফ রিপোর্টার।

সংগঠনের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করতে মনিরামপুর সমিতি ঢাকা একটি ডিজিটাল প্লাটফর্ম উদ্বোধন করেছে। এর মাধ্যমে সমিতির সদস্যদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ করা যাবে। পাশাপাশি সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ, তথ্য প্রদান এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভবিষ্যতে প্লাটফর্মটির মাধ্যমে বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবাও চালুর উদ্যোগ রয়েছে।
শুক্রবার বিকেলে সমিতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান স্বাক্ষরিত এই প্রেস রিলিজে গণমাধ্যমে পাঠানো হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব করাই এ উদ্যোগের মুল লক্ষ্য।
সাধারণ সম্পাদক আতাউর রহমান কনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমিতি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। এর অংশ হিসেবে মনিরামপুর উপজেলার বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটির আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে। যৌথ আহবায়ক এসএম আহসানুজ্জামান, সদস্য সচিব জিয়াউদ্দিন বাবলু এবং যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির সবুজ। এই কমিটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ ক্যাম্পের স্থান ও সময় নির্ধারণ এবং রোগীদের সেবা কার্যক্রম তদারক করবে।
অন্যদিকে ত্রাণ পরিচালনা ও বাস্তবায়ন কমিটির আহবায়ক করা হয়েছে আব্দুল ওয়াহাবকে। যৌথ আহবায়ক নজমুল হক টিটো, সদস্যসচিব মো. সালাউদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ। এই কমিটি ক্ষতিগ্রস্ত পরিবার শনাক্তকরণ, ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্যাকেজিং, পরিবহন, বিতরণ এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঢাকাস্থ মনিরামপুর সমিতির ডিজিটাল প্লাটফর্ম উদ্বোধন ত্রান ও মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে দুই কমিটি গঠন

Update Time : ১২:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬