০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মাননা পেলেন ডিবি ওসি মাহবুবুল হক

মামুনুর রশীদ মামুন,ময়মনসিংহ:
ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার ও সম্মাননা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ডিবি ওসি মোঃ মাহবুবুল হকের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব কার্যক্রমে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ওসি মাহবুবুল হককে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই, অপরাধীদের শনাক্তকরণ, বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, অপরাধের তথ্য বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ইউনিটকে সহযোগিতা করা। পরিস্থিতি ও অপরাধের ধরন বিবেচনায় ডিবি বিভিন্ন অভিযান ও তদন্ত কার্যক্রমও পরিচালনা করে থাকে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করার মাধ্যমে তাঁদের কর্মস্পৃহা বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সম্মাননা পেলেন ডিবি ওসি মাহবুবুল হক

Update Time : ০৩:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬