০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব সমাজকে মাঠমুখী করতে নাজমুল হক টিটোর উদ্যোগে ফুটবল বিতরণ

মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টার
যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নের যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী নাজমুল হক টিটো।
এরই ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়নের বাহিরঘরিয়া এলাকার যুব সমাজের হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে। মাষ্টার আবদুল মজিদ ইসলামিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক টিটোর পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ফুটবল বিতরণ করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহাতাফ উদ্দিন। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাতাফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল হক টিটোর পক্ষ থেকে বলা হয়, তরুণ ও যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই ইউনিয়নের বিভিন্ন এলাকার খেলার মাঠগুলোকে সচল করা এবং যুবকদের মাঠমুখী করতে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্থানীয় যুব সমাজ নাজমুল হক টিটোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সামগ্রী পেলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যুব সমাজকে মাঠমুখী করতে নাজমুল হক টিটোর উদ্যোগে ফুটবল বিতরণ

Update Time : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬