০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে দোকান ও বাড়িতে হামলা করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবিতে দোকান ও বাড়িতে হামলা করে গৃহবধূ,পুত্রবধূ ও নাতনিকে আহত করে লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ ১১ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সীতা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী পরিবার।

‎উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন,আমি সহ আমার ছেলেরা গরু ও মাংস ব্যবসায়ী। দীর্ঘ দিন যাবৎ পাঁচবিবি বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমার পরিবারের কেউ কোনো দিন মাদক ব্যবসার সাথে জড়িত নয় কিংবা থানায় বা আদালতে মাদক সংক্রান্ত কোনো মামলা মোর্কদ্দমাও নাই। দেলোয়োর আমার নিজের ভাগিনাসহ ঐ এলাকার কিছু লোকজন পূর্ব শত্রুতার জের ধরে ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার রাতে আমার দোকানে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় সংঘবদ্ধ দল হাতে লোহার রড ও হাসুয়া সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার দোকান ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং আমার বড় ছেলে সোহেল রানার স্ত্রী ইয়াসমিন (৩৫) তার ৭ বছরের শিশু কন্যা নাতনী জুঁই ও আমার ছোট ছেলের স্ত্রী জেমী (২৮) এবং আমার স্ত্রী শিউলী বেগম (৫২) কে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায় এবং মারপিট করে তাদের গুরুত্বর আহত করে। এই সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে জানতে পরি মারপিটের সময় আমার ভাগিনা দেলোয়ারও আহত হয়েছে। এদিকে এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মিথ্যা মারপিট মামলা দায়ের করা হয়েছে।
‎তিনি আরো বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটনে জোর দাবি জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাঁচবিবিতে দোকান ও বাড়িতে হামলা করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬