০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ইকবাল হাসান শাহ ২নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. ইকবাল হাসান শাহ। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ইউনিয়নবাসীর পাশে থেকে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মো. ইকবাল হাসান শাহ বর্তমানে পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং পোরশা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়ে পরবর্তীতে যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন তিনি।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা

ইকবাল হাসান শাহের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ত। তার দাদা মরহুম মোজাফফর রহমান মুজাহাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

তার নানা মরহুম আ. বারিক শাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে তার বাবা মরহুম মাবুদ বক্স শাহ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবারের সদস্যদের দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও জনপ্রতিনিধিত্বের সেই ধারাবাহিকতায় ইকবাল হাসান শাহও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথা জানিয়েছেন ইকবাল হাসান শাহ। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মো. ইকবাল হাসান শাহ বলেন, “আমার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছেন। তাদের কাছ থেকেই মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতায় তেঁতুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করব। তেঁতুলিয়া ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইকবাল হাসান শাহের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি পারিবারিক জনপ্রতিনিধিত্বের ঐতিহ্যকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর আস্থা ও সমর্থন প্রত্যাশা করছেন।

তার ভাষ্য, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের ইউনিয়নবাসীর ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ইকবাল হাসান শাহ ২নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

Update Time : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬