০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারতে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার )
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে আসছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল বাসাদ এবং ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আমিনুল ইসলাম মানিকপোটল গ্রাম পরিদর্শন করেন।

এ সময় তাঁরা কবর জিয়ারতের স্থান, আশপাশের এলাকা এবং আগত নেতাকর্মীদের অবস্থান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন। সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন।
স্থানীয় জামায়াত নেতারা জানান, ডা. শফিকুর রহমানের এ সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন।
উল্লেখ্য, শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারতকে কেন্দ্র করে জামায়াতের আমীরের এ সফর স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারতে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Update Time : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬