০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে দিয়ে সুরঙ্গ পথে অবৈধ অনুপ্রবেশ করে ভারতের কয়লার গুহার থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

‎আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায়।

নিহত ইউনুস আলী ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নং ওয়াডের লালঘাট গ্রামের ‎সমির উদ্দিনের ছেলে।

‎স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, সীমান্তের স্থানীয় একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষের প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাটা তারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহাতে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ ভোর সকালে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০/১৫ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ সুরঙ্গ পথে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহার যায়। এসময় কয়লার বস্তা নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পথে হঠাৎ উপর থেকে মাটি ধসে ইউনুস আলীর উপরে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা গুহার থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতা পরিবারের লোকজন দুপুর ১ টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

Update Time : ০৪:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬