০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা থানায় দায়ের করা মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মো. মনির মিয়া (২৪)-কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৭ সেপ্টেম্বর)দিবাাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনির মিয়া শেরপুর জেলার নকলা থানার একটি অপহরণ মামলার প্রধান অভিযুক্ত। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মনির মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই আনুমানিক বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনির মিয়া তার সহযোগীদের নিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ২ সেপ্টেম্বর নকলা থানায় মামলা নং-০৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ৭/৩০-এর অধীনে মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মনির মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৪ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

Update Time : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬