০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরপুর-শৈলগাড়ি সড়কে হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৭/০৯/২০২৬ সোমবার

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় তারা।

রবিবার (৬ই সেপ্টেম্বর) রাত ১০:০০ টার দিকে চুুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ি সড়কের আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো. ময়েন (৩১) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ময়েন বলেন, রাতে একাই ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি গতিরোধ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। এ সময় তারা হাতে থাকা দা ও হাঁসুয়া দেখিয়ে ময়েনকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ছিনতাইকারীরা ব্যবহৃত অন-টেস্ট Honda Livo 110cc মোটরসাইকেল, সবুজ-কালো রঙের, একটি স্মার্টফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা চলে যাওয়ার পর কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে লোকালয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আমিরপুর-শৈলগাড়ি সড়কে হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

Update Time : ০৫:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬