০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে, মাদ্রাসা ঠেস বাস স্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন

মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা:-

আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। যাদের অক্লান্ত পরিশ্রমে ও শিক্ষাদানে একটা শিশু আগামীর সুনাগরিক রূপে প্রতিষ্ঠা পায়।আজ দেশের বড়ো দুর্দিন। চারিদিকে বিবেক মনুষ্যত্বহীন পোশাকী ভদ্রলোকদের মেলা। তাই জাতির মেরুদণ্ড শিক্ষকমহলকেই আরোও বেশি করে দায়িত্ব নিতে হবে।শিক্ষা জ্ঞান,ও মানবাধিকতার এক অনন্য উদ্যোগে ডঃ আব্দুল রব সাহেবের গড়ে ওঠা নলেজ সিটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জ্ঞান মেধা ও প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান নৈতিক মূল্যবোধ ও মানবিকতার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষণ। জ্ঞানই শক্তি শিক্ষা ভবিষ্যতের পথ দেখায় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে, মাদ্রাসা ঠেস বাস স্টপের নলেজ সিটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস। এই বিশেষ দিনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। দিনের শুরু থেকেই শিক্ষক দিবসকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাতে শিক্ষার্থীরা নানা ধরনের আয়োজন করে।অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। পাশাপাশি শিক্ষকদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দিয়ে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য হলো তাঁর শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে দেখা। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, জীবনে ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকেরা বলেন, জীবনে যত বড় সাফল্যই আসুক না কেন, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা এবং মানুষের প্রতি মানবিকতা যেন কখনও হারিয়ে না যায়।ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে, মাদ্রাসা ঠেস
বাস স্টপের নলেজ সিটির শিক্ষক দিবসের এই আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। আনন্দ, আবেগ ও শ্রদ্ধার আবহে সুন্দরভাবে শেষ হয় দিনের বিশেষ অনুষ্ঠান। নলেজ সিটির কর্ণধার ডাক্তার আব্দুল রব সাহেব সাংবাদিকের মুখেমুখি হয়ে বলেন-
শিক্ষক দিবস উদযাপন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক সুন্দর বন্ধন ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করে। “শিক্ষকের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের সুন্দর সমাজ।”“যাঁরা জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত করেন,
তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”তিনি বলেন আজ ২০জন ছাত্র ছাত্রীদের মধ্যে সাইকেল তুলে দেওয়া হয়। এই সাইকেল গুলি সাতগাছিয়া বিধায়ক অগ্নীশ্বর নস্কর এবং এই নলেজ সিটির কর্ণধার আব্দুল রব সহ বিশিষ্ট সমাজ সেবির মাধ্যমে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন। বিধায়ক অগ্নীশ্বর নস্কর বলেন আমি এই নলেজ সিটির সঙ্গে সদাসর্বদা পাশে আছি এবং সদা সর্বদা থাকো। সমস্থ সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার আব্দুল বর সাহেব,সাতগাছিয়া বিধান সভার বিধায়ক অগ্নীশ্বর নস্কর, নলেজ সিটির স্কুলের শিক্ষক শিক্ষীকা, ছাত্র ছাত্রী ও বিশিষ্ট সমাজ সেবিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে, মাদ্রাসা ঠেস বাস স্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন

Update Time : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬