০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামীকাল ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চ শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে বিকেল ৫টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার বিকেলে লালদিঘী ময়দান পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি গিয়াসউদ্দিন আলম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুজিবুর রহমান, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমির আমির হোসাইন প্রমুখ।
পরিদর্শনকালে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আগামীকাল ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ, আগামীকাল লালদিঘী ময়দান লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত হবে।’
তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশের চলমান সংকট নিরসনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাবেশে আগত জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।
লালদিঘী ময়দান পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশের মঞ্চ, প্রবেশপথ, জনসমাগমের স্থান, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একইসাথে সমাবেশে আগত জনগণের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান

Update Time : ০১:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬