
নিজস্ব প্রতিবেদক
অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিং সংশোধন এবং দীর্ঘ ৬১ বছর ধরে নির্ধারিত পদমর্যাদার গ্রেড অবমননের প্রতিবাদে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
যশোরে আয়োজিত এই কর্মসূচিতে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে বিএডিসি-এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে স্কেল ভেটিং আদেশের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত যুক্তিসঙ্গত সংশোধনের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন-যুগ্মপরিচালক (বিবি/খামার), বিএডিসি, খুলনা বিভাগ, যশোর/ঝিনাইদহ এ কে এম কামরুজ্জামান, যুগ্মপরিচালক (পাটবীজ), বিএডিসি, পশ্চিমাঞ্চল, যশোর শফিকুল ইসলাম খান, যুগ্মপরিচালক (উদ্যান), বিএডিসি, ঝুমঝুমপুর, যশোর আম্বিয়াতুন নেসা, উপপরিচালক (পাটবীজ), বিএডিসি, যশোর -তিমা পাল, উপপরিচালক (আলুবীজ/বিবি/মাননিয়ন্ত্রণ), বিএডিসি, যশোর- হাফিজুর রহমান,
উপপরিচালক (বীপ্র), বিএডিসি, যশোর-কে. এম. শামীম রানা, সিনিয়র সহকারী পরিচালক (বীআমক), বিএডিসি, যশোর- সাজু মিয়া, সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















