০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জ বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

মোঃ মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে বনগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবু সোমনাথ দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মনিরুল ইসলাম, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি; অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি; এবং সরদার জাহিদ, সভাপতি, কচুয়া উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শিকদার মনিরুল ইসলাম, সহ-সভাপতি, বনগ্রাম ইউনিয়ন বিএনপি।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি বাঁধাল বাজারের পূর্বপাশে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছোট ছোট শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রনিরণ পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জ বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬