১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল ও মোটরসাইকেল জব্দ

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জহ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের বড় টাপ্পু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তেলকুপি থেকে কানসাটের দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। একই সঙ্গে Honda-100 cc মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল ও মোটরসাইকেল জব্দ

Update Time : ০৫:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬