০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল বিক্রয় করে নিঃস্ব ক্যান্সার রোগী নন্দীগ্রামে মোমেনা

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মৃত রমজান স্ত্রী মোছা: মোমেনা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রায় ৪বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁর পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অসুস্থতায় পুরো পরিবার এখন চরম অর্থ সঙ্কটে ভুগছে।

জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মোমেনা বিবি শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় তাঁর জীবন বাঁচানোর সংগ্রাম। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে তাঁকে। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হওয়ায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। ইতোমধ্যেই চিকিৎসা বাবদ প্রায় ৪লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবার। মোমেনা বিবি চিকিৎসার খরচ চালাতে পরিবারটি জমিজমা, গহনা, ভিটেমাটি ও ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। বর্তমানে তাঁদের ঘরে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। অনাহার-অর্ধাহারে দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।

স্থানীয়রা জানান, মোমেনা বিবি অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র একজন মানুষ। কিন্তু আজ সেই মানুষটিই অসহায় অবস্থায় জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে ০১৭৮৮২৩৬৬২৬ বিকাশ নম্বরে মানবিক সাহায্য চেয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে হতদরিদ্র মোমেনা বিবি বলেন, আমি বাঁচতে চাই। আমার ছেলে ও মেয়ে পরিবারকে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো বাঁচতে পারেন এই মহিলাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল বিক্রয় করে নিঃস্ব ক্যান্সার রোগী নন্দীগ্রামে মোমেনা

Update Time : ০৩:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬