
মোঃ আকাশ আহমেদ স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও ফুলবাড়ীয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য এবং ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ছাইফুল ইসলাম বাদল।
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মাহেন্দ্রক্ষণে মোঃ ছাইফুল ইসলাম বাদল দলের প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এক বিবৃতিতে মোঃ ছাইফুল ইসলাম বাদল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক দিনে আমাদের শপথ হোক—শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করা।”
তিনি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















