০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজী জিয়াউর রহমান জিয়ার শুভেচ্ছা

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, ভালুকা উপজেলা ও ১০নং হবিরবাড়ী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১০নং হবিরবাড়ী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য হাজী জিয়াউর রহমান জিয়া।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় হাজী জিয়াউর রহমান জিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বিএনপি আপসহীন ভূমিকা পালন করে আসছে। দেশের যেকোনো সংকটে ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দল সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।

​তিনি ৮০-র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলের তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐতিহাসিক অবদান রেখেছিল।

​শুভেচ্ছা বার্তায় হাজী জিয়াউর রহমান জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি আগামী দিনেও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

​তিনি আইনের শাসন, মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, এখন সময় এসেছে গণতন্ত্রকে আরও সুসংহত করার। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে তিনি প্রিয় বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনমুক্ত, শান্তিময় ও নাগরিক অধিকার সুরক্ষিত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​পরিশেষে, হাজী জিয়াউর রহমান জিয়া ভালুকার সর্বস্তরের জনগণকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজী জিয়াউর রহমান জিয়ার শুভেচ্ছা

Update Time : ০৬:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬