
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং ভালুকা পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: আমিনুল ইসলাম খান।
এক শুভেচ্ছা বার্তায় মো: আমিনুল ইসলাম খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর দেখানো আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনই আমাদের মূল রাজনৈতিক শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষার রাজপথের লড়াইয়ে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের মূল অঙ্গীকার—শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর মৎস্যজীবী দলের পক্ষ থেকে সকল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 



















