০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের শুভেচ্ছা

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং ভালুকা পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব হাতেম খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বিএনপি আপসহীন ভূমিকা পালন করে আসছে। ​দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলের তৎকালীন চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। বিএনপির এই ভূমিকা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি আগামী দিনগুলোতেও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

আলহাজ্ব হাতেম খান বলেন, এখন গণতন্ত্রকে আরও সুসংহত করার সময় এসেছে। তিনি আইনের শাসন, মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে তিনি সকলকে বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনমুক্ত একটি শান্তিময় ও নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করার আহ্বান জানান।
পরিশেষে, তিনি ভালুকা পৌর সভার সর্বস্তরের জনগণকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের শুভেচ্ছা

Update Time : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬