০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

স্টাফ রিপোর্টার রাজশাহী:

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় অবস্থিত বাগমারা কলেজে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এই দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ জনাব মো: জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ডীন ও কলেজটির গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একডালা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জনাব মো: আসাদুল ইসলাম মন্ডল।

সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্যের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। এই চেতনা ধারণ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।

কলেজের অধ্যক্ষ জনাব মো: জিয়াউল আলম বলেন, বাগমারা কলেজ সবসময়ই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে বদ্ধপরিকর। আজকের এই দিনে আমরা জুলাই অভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বাগমারা কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, এবং শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় কলেজ কতৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বাগমারা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

Update Time : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬