
নিজস্ব প্রতিবেদক যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ- জামান খানকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় তিনি শুক্রবার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক সভায় হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি কেশবপুর শহরের মদিনা ইলেক্ট্রনিক্সে বসেছিলেন। এ সময় ওয়াজেদ আলী খান ডবলু তাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। আশরাফ- উজ- জামান খান বলেন, প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রোকসানা খাতুন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বে
প্রতিনিধির নাম 



















