১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

আজাদুর রহমান, বগুড়া:

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কারি মাওলানা দেলোয়ার হোসাইন। পরে হামদে বারী তায়ালা পরিবেশন করে সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া।

অনুষ্ঠানে অভিভাবকদের বক্তব্যের পাশাপাশি উদ্বোধনী বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব। মাদ্রাসা ও স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোছা. মাইশা আক্তার, ফাহমিদ জামান।

অনুষ্ঠানে সাবেক মহাপরিচালক ও পরিচালকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অতিথিদের বরণ ও পরিচালনা পর্ষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন, বগুড়ার মহাপরিচালক সাদ্দাম হোসেন ছাব্বির, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শফিকুল ইসলাম, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ মাও. দবিবুর রহমান এবং দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উপদেষ্টা ও মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকার অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মুহাম্মদ আশরাফুল হক।

এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৬০৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

Update Time : ০১:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬