০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় হামলা, ভাঙচুর ও মাদক ব্যবসার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বি.সরকার। পাইকগাছা প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মোঃ তনু জমাদ্দার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে ন্যায়বিচার এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন।
২৯ আগস্ট শনিবার পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনু জমাদ্দার অভিযোগ করেন, আলমতলা গ্রামের রহমত জমাদ্দার, ইবাদুল গাজী ও টুটুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় প্রভাব বিস্তার করে মাদক কেনাবেচা, জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ৫ আগস্ট দুপুরে ইবাদুল, রহমত, আবুল দফাদার, বাদশাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে চর মসজিদ মোড়ের একটি মুদি দোকানে হামলা চালায়। এ সময় নগদ এক লাখ টাকা ও প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তনু জমাদ্দার জানান, হামলাকারীদের ভয়ে তারা মসজিদের মুয়াজ্জিন নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয় এবং তানভীর নামে একজনের হাত ভেঙে দেওয়া হয়। পরে তাদের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাইকগাছায় হামলা, ভাঙচুর ও মাদক ব্যবসার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Update Time : ০১:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬