০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে জবাই করা ঘোড়ার মাংস পাচারের চেষ্টা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ উঠেছে একটি সঙ্গবদ্ধ চক্রের বিরুদ্ধে। রাতে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থলে গেলে পাচারকারীরা পালিয়ে যায়।পুলিশ ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে স্থানীয়রা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন,তথ্য পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের আলামত পাওয়া যায় এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝিনাইগাতীতে জবাই করা ঘোড়ার মাংস পাচারের চেষ্টা

Update Time : ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬