১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় থানার পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার জেলা কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা পালিয়ে গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কসবা থানার একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মাইক্রোবাসে থাকা চালক ও গাঁজা পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেন এনে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান নয় বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাঁজাবাহী মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে গাড়ি ও নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কসবায় থানার পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

Update Time : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬