১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলরামহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

“রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের আয়োজন করে বলরামহাট যুব উন্নয়ন সংঘ, বোদা, পঞ্চগড়। সার্বিক সহযোগিতায় ছিল হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি।
দিনব্যাপী আয়োজনে মোট ৩১০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রক্তের গ্রুপ নির্ণয় করতে ক্যাম্পেইনে আসেন। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের প্রয়োজনের সময় যেন মানুষ সহজে রক্তদাতা খুঁজে পান এবং রক্তের অভাবে কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে—এ লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিতাই চাঁদ বর্মন, বলরামহাট যুব উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি হুসনে মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নির্বাহী সদস্য বাধন চন্দ্র বর্মন এবং সদস্য পাইলট, রাশেদ, ইয়াসিন, আরিফ, সৌমিক, আশিক, রুবেল ও মিরাজ।
এছাড়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন ইমন ইসলাম, সাগর ইসলাম, রনি ইসলাম, হানিফ ইসলাম ও জিহাদ ইসলাম।
আয়োজকরা বলেন, একজনের রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের তরুণদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বলরামহাট যুব উন্নয়ন সংঘের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বলরামহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন

Update Time : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬