
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা।
উপজেলার রতনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে টানা চার মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। তাঁর অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রায় চার মাস ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন না।
তবে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলেও কয়েকজন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। সরেজমিনে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। বিদ্যালয়ে পানির ব্যবস্থা, বিদ্যুৎ, স্যানিটারি ল্যাট্রিন ও খেলাধুলার উপকরণের সংকট রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ ইমরুল মোজাক্কিন বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মোস্তাক আহমেদ (বাবু)
পীরগাছা, রংপুর।
প্রতিনিধির নাম 



















