০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিববাড়ী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন শেখের

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-

আসন্ন ১০ নং হবিববাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক গণসংযোগ ও আলোচনায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, হবিববাড়ী ইউনিয়নের আমির অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন শেখ। তিনি আসন্ন নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় ১০ নং হবিববাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।

​এক সাক্ষাৎকারে অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন শেখ বলেন, “ন্যায়, সততা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে হবিববাড়ী ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে চাই ইনশাআল্লাহ”।

​ইউনিয়নবাসীকে একটি সুশাসিত ও উন্নত জীবনধারা উপহার দিতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁর মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:

​স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জবাবদিহিতামূলক ইউনিয়ন গঠন করা।উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করা।

মানসম্মত শিক্ষা, সুচিকিৎসা এবং যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে অগ্রাধিকার প্রদান।

​ কৃষি খাতের উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আনা।দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ সম্প্রীতির ইউনিয়ন গড়ে তোলা।​এলাকার সাধারণ মানুষের মতে, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন শেখের অবদানের কারণে ভোটারদের মাঝে তাঁকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় ও দোয়া প্রার্থনার কাজ জোরদারভাবে চালিয়ে যাচ্ছেন এই প্রার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

হবিববাড়ী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন শেখের

Update Time : ০৪:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬