০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বাড়িতে হামলা ও বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে পাশের বাড়ির হক সাহেবের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন নারী আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে গ্রামের পাঁচজন ব্যক্তি দলিলপত্র যাচাই করে আমিনের মাধ্যমে জমি মাপজোক করে সংশ্লিষ্ট মালিককে জায়গা বুঝিয়ে দেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত পক্ষ স্থানীয় মাতব্বরদের বিচার ও আমিনের মাপজোক অমান্য করে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি পুলিশকে জানানো হলে মেঘনা থানার পক্ষ থেকে স্থানীয় পাঁচজন মাতব্বরকে নিয়ে বসে বিষয়টি সমাধানের কথা বলা হয়। সংশ্লিষ্টরা ওই বৈঠকে উপস্থিত থেকে বিষয়টির সমাধান করবেন বলে আশ্বাস দিয়ে চলে যান। কিন্তু এর মধ্যেই হক সাহেব প্রবাসী হারুনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, হামলার সময় হক সাহেবের সঙ্গে সুমন (পিতা: মৃত আফাজ উদ্দিন), শাহজালাল (পিতা: মৃত আফাজ উদ্দিন) ও আলমগীর হোসেন (পিতা: মৃত রমিজ উদ্দিন)সহ আরও কয়েকজন ছিলেন। হামলায় কয়েকজন নারী আহত হন এবং বর্তমানে প্রবাসী পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্ত এবং জমি ও বাড়ি নিয়ে বিরোধের আইনানুগ সমাধানের জন্য মেঘনা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মেঘনায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

Update Time : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬