
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
‘ভালুকাকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষমেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান এমপি ফখর উদ্দিনের
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে । উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
২১ আগস্ট শুক্রবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, ভালুকা উপজেলার হবিরবাড়ি, উথুরা, কাদিগড়, আংগারগারা, মেহেরাবাড়ী, মল্লিকবাড়ী বিট কর্মকর্তা সহ অন্যান্য শ্রেণী পেশার লোকজন। এসময় আরও উপস্থিত ছিলেন,ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।এমপি ফখর উদ্দিন আহমেদ বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভালুকায় শিল্পকারখানা ও মানুষের বসতি বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। এই বৃক্ষমেলার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে জানতে ও চারা সংগ্রহ করতে পারবে। সবাইকে নিজেদের বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানাই। ভালুকাকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আয়োজকেরা জানান, মেলা শুক্রবার থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শেষ দিন রোববার বিকেল ৩টায় আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিনিধির নাম 



















